রবীন্দ্রনাথ ও অশ্লীল প্রচ্ছদ

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 11 Jul 2024

4015 বার পড়া হয়েছে

Shoes
রবীন্দ্র গবেষক ও লেখক
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জীবনী গ্রন্থের প্রচ্ছদ নিয়ে ঘটেছে মহা কাণ্ড। পশ্চিমবঙ্গের বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও লেখক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা ‘রবীন্দ্রনাথের প্রথম জীবনী’ বইটির অশ্লীল প্রচ্ছদ তৈরি করেছেন প্রকাশক। সেখানে পুরুষের নিম্নাঙ্গের আদলে জুড়ে দেয়া হয়েছে রবীন্দ্রনাথের মুখ। আর কাজটা প্রকাশক করেছেন লেখককে না-জানিয়ে।

সম্প্রতি কলকাতার সূত্রধর প্রকাশনী থেকে এই বইটি প্রকাশিত হওয়ার পর প্রকাশক প্রচ্ছদটি প্রকাশক সামাজিক মাধ্যমে প্রকাশ করতেই সমালোচনার ঝড় ওঠে। পশ্চিমবঙ্গের সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা এ ধরণের একটি অশ্লীল কাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। লেখক পার্থজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই প্রচ্ছদের বিষয়ে প্রকাশক তাকে আগে থেকে কিছু জানাননি। তাকে প্রচ্ছদটি আগাম দেখানোও হয়নি।  তিনি বলেন, ‘ওই মলাটে বইটি আর কখনোই সূত্রধর প্রকাশনী থেকে প্রকাশিত হবে না। সামাজিক মাধ্যম থেকেও পোস্টটি মুছে ফেলা হয়েছে। পার্থজিৎ গঙ্গোপাধ‌্যায় জানান, অবনীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বিশ্ববিদ‌্যালয় স্তরে এবং বাংলা ছড়ার বিবর্তনের ওপর মৌলিক গবেষণা রয়েছে তার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঠাকুরবাড়ি নিয়ে আমার আরও বই আছে। নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে আমি তো কোনো বই লিখিনি।’

সাধারণ মানুষের অভিযোগ, বইয়ের প্রচ্ছদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অশালীন ভাবে আঁকা হয়েছে। সূত্রধরের কর্তা প্রকাশক সুমন ভৌমিক কাজটা অন্যায় করেছেন। কলকাতার গায়িকা চন্দ্রিকা বিশ্বাস সামাজিক মাধ‌্যমে লিখেছেন, ‘যে বা যাঁরা এই প্রচ্ছদ তৈরি করেছেন তাদের মানসিক সুস্থতা কামনা করি। অত‌্যন্ত কুরুচিকর।’

তথ্যসূত্রঃ সংবাদ প্রতিদিন, কলকাতা

ছবিঃ সংবাদ প্রতিদিন, গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199