দাবা বিপ্লবে চে

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 16 Jan 2025

4945 বার পড়া হয়েছে

Shoes

চে গুয়েভারা একবার দাবা খেলতে খেলতে বোর্ডের উল্টোদিকে বসে থাকা প্যাকম্যানকে বলেছিলেন, ‘কমরেড, আমি আসলে মন্ত্রীত্ব ব্যাপারটাকে মোটেই উপভোগ করছি না। আমি হয় দাবা খেলবো আর না হলে ভেনিজুয়েলাতে বিপ্লব করবো।’

তখন চে গুয়েভারা মুক্ত কিউবার শিল্প মন্ত্রীর চেয়ারে বসে আছেন। ১৯৫৯ সালে রক্তাক্ত বিপ্লবের পর চলছে স্বাধীন কিউবা গঠনের প্রক্রিয়া। তখন নানান ব্যস্ততার ভিড়েও চে গুয়েভারাকে দেখা যেতো সুযোগ পেলেই দাবার বোর্ডের সামনে বসে যেতে। দাবা খেলতে ভালোবাসতেন তিনি। তখন কিউবায় নতুন সরকার দাবা খেলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলো। সোভিয়েত মডেলের অনুসরণে দাবার ক্লাব, দাবা প্রতিযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। চে ছোটবেলা থেকেই দাবার প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন। কিন্তু রাজনীতি ও বিপ্লবের ধাক্কায় তিনি প্রিয় খেলা থেকে দূরে সরে ছিলেন বহুদিন। কিন্তু শৈশবের ভালোবাসাকে কি দূরে সরিয়ে রাখা যায়? তাই ১৯৬০ সাল থেকেই কিউবায় দাবা খেলার মধ্য দিয়ে নতুন প্রজন্মের মেধাবী খেলোয়াড়দের সামনে নিয়ে আসার জন্য নানান উদ্যোগ নিতে শুরু করেন তিনি। মূলত চে-র উদ্যোগেই ১৯৬২ সাল থেকে ক্যাপাব্লাঙ্কা স্মারক আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার সূচনা হয়। তার মৃত্যুর পরেও এই প্রতিযোগিতায় ইউরোপ এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের খ্যাতিমান দাবা খেলোয়াড়রা অংশ নেন।

দাবা খেলায় চে গুয়েভারার আদর্শ ছিলেন মিগুয়েল নাইডর্ফ। একবার নাইডর্ফ হাভানা দাবা ক্লাবের একাধিক খেলোয়াড়ের বিরুদ্ধে একা এক ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে তার প্রতিপক্ষ ছিলেন স্বয়ং চে। সেদিন গেম শেষ করার আগেই চে আর নাইডর্ফ ড্র করে নিয়েছিলেন। সম্ভবত রাজনৈতিক ব্যস্ততা তাকে ম্যাচ থেকে সেরে যেতে বাধ্য করেছিলো। কিন্তু দাবার প্রতি চে-র আগ্রহ ছিলো ভীষণ। তিনি চেক গ্র্যান্ডমাস্টার প্যাকম্যানকে বলেছিলেন, আরেকটু ব্যক্তিগত সময় বেশি পেলে মন দিয়ে দাবা খেলার প্রশিক্ষণ নিতেন।

কিউবায় বাতিস্তা সরকারের আমলে ‘হাভানা হিলটন’ নামে বিলাসবহুল একটি ক্যাসিনোতে চলতো জুয়ার আসর। ফিদেল কাস্ত্রোর সরকার ক্ষমতায় বসার পর সেই জুয়ার আড্ডা উঠে যায় এবং বিপ্লবী সরকার সেখানে ‘হাভানা লিব্রে’ নামে একটি হোটেল প্রতিষ্ঠা করে। চে গুয়েভারা সরকারের কাছে আবেদন করে সেখানে একটি দাবা ক্লাব খোলার অনুমতি চান। এই ক্লাব থেকেই শুরু হয় ক্যাপাব্লাঙ্কা দাবা প্রতিযোগিতা।  ন্যাইডর্ফ, ভিক্টর করশনয়, বেন্ট লারসেন, এফিম গেলার, মিখাইল তাল, বরিস স্প্যাসকি, ভ্যাসিলি স্মাইস্লভ, উলফগ্যাং উলমার প্রমুখ বিখ্যাত দাবা খেলোয়াড়রা সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

তথ্যসূত্রঃ এডওয়ার্ড উইন্টার, রিকার্ডো পামা, হোসে রাউল ক্যাপাব্ল্যাঙ্কার লেখা বইচেস-ডট-কম, চেসড্রাম, চেসগেমস-ডট-কম।
ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199