গোঁফের দালি

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 24 Oct 2024

3515 বার পড়া হয়েছে

Shoes

শিল্পী সালভাদর দালি আর তার গোঁফ নিয়ে আজও গল্পের শেষ নেই। এরকম বাহারী আর স্টাইলিশ গোঁফ তো এখন পর্যন্ত কারো নাকের তলায় দেখা যায় না। শিল্পী নিজেই নিজের গোঁফ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘আমার গোঁফ যেমন তীব্র তেমনি আগ্রাসী।’ দালির গোঁফ নিয়ে মন্তব্য করতে গিয়ে কেউ কেউ বলেছেন, দালির গোঁফ যতোটা না পুরুষ মানব দেহের স্বাভাবিক একটি প্রক্রিয়া তার চাইতে বেশি শৈল্পিক বক্তব্য।

সালভাদর দালি ১৯৫৫ সালে বিবিসিকে এক দীর্ঘ সাক্ষাৎকার দেন। মজার ব্যাপার হচ্ছে সাক্ষাৎকারের শুরুতে তখন বিবিসির বিখ্যাত সাংবাদিক ম্যালকোলাম মুগারিজ প্রথম প্রশ্নটাই করেছিলেন তার গোঁফ নিয়ে। এমন বাহারী গোঁফের শুরুটা কেমন ছিলো? দালি অম্লান বদনে উত্তর দিয়েছিলেন, ‘গোঁফে খেজুর মাখতাম। রাতে খাবারে খেজুর খাওয়ার পর হাত না ধুয়ে সেটা মেখে নিতাম গোঁফে।   দেখলাম গোঁ সুন্দর করতে খেজুর বেশ কার্যকর। তবে এখন আমি গোঁফে একটি ফরাসী ক্রিম ব্যবহার করি। কথাশিল্পী মার্শেল প্রুস্তও তার গোঁফে একই ব্রান্ডের ক্রিম ব্যবহার করেন।’ তবে দালির ভাষায় প্রুস্তের গোঁফ কেমন বেদনাবিধুর। তার গোঁফ অনেক বেশি ধারালো আর দীপ্ত।

গোঁফ নিয়ে সাংবাদিকের আরও কৌতুহল নিবৃত্ত করতে সালভাদর দালি জানান, প্রতিদিন সন্ধ্যায় তিনি অনেকক্ষণ সময় নিয়ে গোঁফ পরিস্কার করেন। সকালবেলা কোথাও বের হবার সময় তার তিন মিনিট সময় ব্যয় হয় গোঁফটাকে ভক্তদের বিষ্ময়ের কেন্দ্রে পরিণত করতে।

পৃথিবী খ্যাত পরাবাস্তববাদী চিত্রকর সালভাদর দালির এ বছর ১০২তম জন্মবার্ষিকী। ১৯০৪ সালে স্পেনের বার্সিলোনায় দালির জন্ম। তার আঁকা ছবি পৃথিবীজুড়ে চিত্রকর্ম রসিকদের আজও মুগ্ধ করে রেখেছে। পরাবাস্তবতাকে মাধ্যম করে ক্যানভাসে তিনি গভীর রহস্য আর জীবনবোধের জন্ম দিয়ে গেছেন যা আজও গবেষণার বিষয় হয়ে আছে।

তথ্যসূত্রঃ বিবিসি

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199