ভয়ংকর খাবার

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 1 Oct 2024

3550 বার পড়া হয়েছে

Shoes

এই খাবারের নাম ‘কোই প্লা, জন্মস্থান লাওস এবং থাইল্যান্ডের ইসান অঞ্চলে। এসব অঞ্চলের সাধারণ মানুষ সালাদ হিসেবে খাবারটি খেয়ে থাকেন। সালাদের উপদানের মধ্যে খোলা চোখে কোনো ধরণের বিপজ্জনক কিছু দেখা যায়  না। আছে, ছোট করে কাটা কাঁচা মাছ, লেবুর রস, জড়িবুটি এবং মশলা । একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই খাবারে সমস্যা সৃষ্টিকারী উপাদানটি হচ্ছে মাছ। আসলে, এই মাছের মধ্যে বসবাসকারী পরজীবীরা মানুষকে অসুস্থ করে তোলে, তারপরে তারা মারা যান ।

‘কোই প্লা’ খাবারটি সাধারণত মেকং অববাহিকায় পাওয়া মিষ্টি পানির  মাছ দিয়ে তৈরি করা হয়, যা প্রায়ই ফ্ল্যাটওয়ার্ম পরজীবী দ্বারা সংক্রমিত হয়। এই সংক্রমণের নাম লাইভ ফ্লুকস । এই পরজীবীগুলি মানুষের মধ্যে ক্যান্সার, কোল্যাঞ্জিওকার্সিনোমা বা পিত্ত নালী ক্যান্সারের কারণ। শুধুমাত্র থাইল্যান্ডে প্রায় ২০ হাজার মানুষ মারা যান এই রোগে।

ইল্যান্ডের খোন কায়েন ইউনিভার্সিটির একজন লিভার সার্জন, নারং খুন্তিকিও, ২০১৭ সালে তার এক সমীক্ষায় জানিয়েছেন, ‘এটি এখানে একটি বিশাল স্বাস্থ্য সমস্যা, কিন্তু কেউ এটি সম্পর্কে জানে না, কারণ তাঁরা নীরবে মারা যান । ডাঃ নারং জানান, এই খাবারটি খাওয়ার কারণে তার বাবা-মা দুজনেই ডাক্ট ক্যান্সারে মারা যান  ‘ তাই, ডাঃ নারং তাঁর সারা জীবন থাইল্যান্ডের গ্রামীণ এলাকায় বসবাসকারী লোকদের এই বিপজ্জনক খাবার সম্পর্কে সতর্ক করে বলেছেন যে এটি বিপজ্জনক এবং এই খাবার খাওয়া উচিত নয়।

বলা হয়ে থাকে যে কোই প্লার খাবারের এক কামড়ই স্বাস্থ্য জটিলতা তৈরি করতে পারে। এই সালাদ নিয়মিত খেলে পিত্ত নালী ক্যান্সারের সৃষ্টি হতে পারে । এটি ‘নীরব ঘাতক’ নামে পরিচিত। অন্যান্য রোগের তুলনায় এই রোগে অস্ত্রোপচার ছাড়া বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে কম।

তথ্যসূত্রঃ কলকাতা ২৪

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199