
শেষ দৃশ্যে যেন কিছু মায়া রয়ে যায় এই জ্বর-জ্বালায় পুড়তে থাকা মানব সংসারে। যে মায়ার টানে কবি শক্তি চট্টোপাধ্যায় হয়তো লিখে ফেলেন এমন কবিতা-
যেতে পারি
‘যে-কোন দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাবো?
সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো।
এই সন্তপ্ত সংসার ভীষণ এক মায়ার বাঁধনে বেঁধে রাখে মানুষকে? শক্তি চট্টোপাধ্যায়ের ‘কিছু মায়া রয়ে গেল ‘ কবিতাটা হুট করে মনে করিয়ে দেয়-
সকল প্রতাপ হল প্রায় অবসিত…
জ্বালাহীন হৃদয়ের একান্ত নিভৃতে
কিছু মায়া রয়ে গেলো দিনান্তের,
শুধু এই –
কোনোভাবে বেঁচে থেকে প্রণাম জানানো
পৃথিবীকে।
কিছু মায়া রয়ে যায় দিনান্তের-সত্যিই তো, বিশৃংখল হাতে মানুষ তার এক জীবনে কত আশা, কত নিরাশার আকাশ প্রদীপ উড়িয়ে চলে এ পৃথিবীতে। জীবৎকালে শেষ দৃশ্যের কথা কে ভাবে! কিন্তু সময়ের শেষ ফোঁড়ে এসে কত দৃশ্য, কত কান্না, বেদনার ভার এসে ভিড় করে সামনে। সে এক মায়ার পৃথিবী।
মনের মধ্যে এক অদ্ভুত কুয়াশাচ্ছন্ন পৃথিবী জমিয়ে রেখে তার পথ চলা। গলির মোড়ে সিগারেটের দোকানের পাশে যে কুকুরটা প্রতিদিন শুয়ে থাকে তার জন্য মায়া থেকে যায়, যে ছেলেটা ভাত খাওয়ার দোকানে টেবিলের উপর থালাবাটি সাজিয়ে রাখে, জলের গ্লাস ভরে দেয়, তার ঘামেভেজা করুণ মুখের জন্য মায়া থেকে যায়।যেরকম নদীর টান তৈরি হয় বাঁধা পড়বে না জেনেও এক বেদে নৌকার জন্য, হেমন্তকালের আকাশের মায়া যেমন তার শেষ ফোঁটা আলোর জন্য। আচ্ছা, এরা কেউ তো স্ত্রী, পুত্রের মতো স্বজন নয়, তবুও কেমন এক মায়া পড়ে থাকে বুকের ঘরে।মানুষের মনের মধ্যে মায়ার গভীর ছায়া যেন পুকুরের শান্ত জল। গড়িয়ে যায় অবেলায়, ছড়িয়ে পড়ে জীবনের শেষ দৃশ্যে।
এবার প্রাণের বাংলার প্রচ্ছদ আয়োজনে রইলো মানুষের খুব চেনা অথচ ভীষণ অচেনা এক আবেগ নিয়ে সংলাপ ‘কিছু মায়া রয়ে গেলো’।
১৯৫৪ সালের ১৪ অক্টোবর। আগের দিনই জীবনানন্দ দাশ রেডিয়োয় ‘মহাজিজ্ঞাসা’ কবিতাটি পাঠ করেছিলেন। তা নিয়ে সে দিন সকালে বন্ধুদের সঙ্গে আলোচনাও করেছিলেন। তার পর প্রতি দিনের মতো ল্যান্সডাউন রোডের বাড়ি থেকে বিকেলে হাঁটতে বের হন। ছোটবেলা থেকেই হাঁটা যে তাঁর অভ্যাস। তৎকালীন পূর্ব বাংলায় বাল্যকালের সেই স্টিমারের জেটি। কিছুটা দূরে ঝাউয়ের সারি। লিচু, অজস্র ফুল-ফল সমারোহে বিশাল কম্পাউন্ড নিয়ে ব্রাউন সাহেবের কুঠি। সবাকছু পার হয়ে ব্রাহ্ম সমাজ সার্কিট হাউসের গির্জা, তা ছাড়িয়ে গেলে শ্মশানভূমি, লাশকাটা ঘর। সে সব পথ হাঁটতে হাঁটতে আকাশে মেঘ দেখে বালক জীবনানন্দ ভাইকে বলতেন, তিনি একটা মনপবনের নৌকা তৈরি করবেন। সে দিনও কি জীবনানন্দ আকাশে মেঘ দেখে মনপবনের নৌকার কথা ভাবছিলেন? না হলে কেন ট্রামের অবিরাম ঘণ্টা বাজানোর আওয়াজ, ট্রাম চালকের চিৎকার শুনতে পাবেন না তিনি! ট্রামের ধাক্কায় গুরুতর জখম জীবনানন্দকে রাস্তা থেকে তুলে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করিয়েছিলেন অপরিচিতেরা। সেখানেই কলকাতা শহরের অবিশ্বাসী ট্রাম লাইন জীবনানন্দ দাশকে টেনে নেয়ার পরে হাসপাতালের বিছানায় আট দিনের লড়াই।
মৃত্যুর আগে তাঁর শেষ উক্তি ছিল, ‘ধূসর পাণ্ডুলিপির রং সারাটা আকাশ জুড়ে’।
সঙ্গীতজ্ঞ বিটোফেন বলেছিলেন, ‘শেষ হলো প্রহসন’। বিশ্বাসঘাতক বন্ধু ব্রুটাসের ছুরি পাজরে আমূল ঢুকে যাবার সময় রোমান সম্রাট জুলিয়াস সিজারের উক্তি ছিল, ‘ব্রুটাস তুমিও!’ আর বিশিষ্ট লেখিকা জেন অস্টেনের কাছে তার বোন জানতে চেয়েছিলো কিছু চাই কী না? অস্টেন উত্তর দিয়েছিলেন, ‘শুধু মৃত্যু’।
মানুষ অন্তিম দৃশ্যে এসে শান্ত মৃত্যুকে চায়। তার বুঁজে আসা চোখের পাতার নিচে যন্ত্রণার পাশাপাশি হয়তো খেলা করে আকুলতাও। হেমন্তের মরে আসা আলোতে ম্লান আকাশের মতো সে-ও কি তখন আরও খানিকটা সময় বাঁচতে চায়? কী পড়ে থাকে তখন পেছনে? জেন অস্টেনের আকাঙ্ক্ষিত ‘শুধু মৃত্যু’ ছাড়া আর কী চাওয়ার বাকি থাকে সেই অবেলায়? ছোট গল্পকার ও’হেনরি শেষ সময়ে ভয় :ধরানো গলায় কেন বন্ধুর দিকে তাকিয়ে চীৎকার করে বলে উঠবেন, ‘‘চার্লি! আলোগুলো সব জ্বেলে দাও! অন্ধকারে ঘরে ফিরতে খুব ভয় করবে আমার!’’
ও’হেনরির বয়স তখন মাত্র ৪৮ বছর।
এই সংসারে কত কী জোটাই আমরা। কত পিছুটান শরীর জড়িয়ে ধরে নির্জন হয়ে। মনের ভেতরে বাজতে থাকে সেই চিরকালের কথা, ‘দেখার আগে যাকে চিনেছিলাম, দেখার পরে যাকে ভুলে ছিলাম।’ ভুলেই তো থাকি আমরা। হয়তো অন্য এক জীবনের কথা ভুলে থাকি, কারো মুখ ভুলে থাকি, বুকের ভেতরে অস্ফুট এক চেতনাকে ভুলে থাকি যা গোপন হীরক খণ্ডের মতো ঝিকিয়ে উঠে হারিয়ে যায়। তখন দু’চোখে অশ্রু পরম মিত্রের মতো।
কিন্তু সিলভিয়া প্লাথ তো শেষ কবিতায় লিখেছিলেন, ‘উই হ্যাভ কাম সো ফার, ইট ইজ ওভার’। ‘আমরা অনেক দূরে চলে এসেছি, সব শেষ হয়ে গেছে’। দুটি শিশুর পাশ থেকে উঠে একদিন পৃথিবীর সব আলো নিভিয়ে দিতে চেয়েছিলেন তিনি। তাই দিয়েও ছিলেন সিলভিয়া প্লাথ। তাঁর সব ফুলের সব পাপড়ি তখন পাথর হয়ে গিয়েছিলো। কিন্তু পলে পলে পাথর হয়ে ওঠা এই জীবনের প্রতি কবিদের সংরাগও কম নয়। মার্কিন কবি চার্লস বুকাওয়াস্কি যখন তীব্র নেশার ঘোরের মধ্যে বসে লেখেন, ‘পৃথিবীর শেষ হয়ে যাওয়া নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। কারণ প্রতিদিন সকালে পৃথিবী আবার বেঁচে ওঠে।’ তাই তো জীবনের কোনো এক প্রান্তে এসে হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে সবকিছু। পুরনো লন্ড্রির স্লিপ, অঙ্কের খাতা, জীবন নদীতে হঠাৎ লাফিয়ে উঠে হারিয়ে যাওয়া কোনো প্রেমপত্র, কবে শোনা গান, কার গলায় হাহাকার সব, সব যেন একসঙ্গে মিলে বলে ওঠে-কিছু মায়া রয়ে গেলো।
ছবিঃ গুগল



শেষ শীতের গল্প...
5 Feb 2026
1755 বার পড়া হয়েছে

মিসেস সেনের গল্প…
22 Jan 2026
1600 বার পড়া হয়েছে

প্রিয় সেই প্রতিবেশীরা…
15 Jan 2026
1805 বার পড়া হয়েছে

...
1 Jan 2026
2540 বার পড়া হয়েছে

সত্যজিতের ক্লিক আর পিকাসো
18 Dec 2025
1155 বার পড়া হয়েছে

কয়েক স্লিপ শীত
18 Dec 2025
1285 বার পড়া হয়েছে

রাগের আগুন
4 Dec 2025
1100 বার পড়া হয়েছে

ইতিহাস লেখকের দায়
20 Nov 2025
1470 বার পড়া হয়েছে

বাঙালির ছিদ্রান্বেষণ
13 Nov 2025
1360 বার পড়া হয়েছে

রোদে লেপ বলে, শীত…
6 Nov 2025
2555 বার পড়া হয়েছে

গোপন গল্প...
30 Oct 2025
2200 বার পড়া হয়েছে

কিছু মায়া রয়ে গেল…
16 Oct 2025
1870 বার পড়া হয়েছে

শীত চায়…
2 Oct 2025
1445 বার পড়া হয়েছে

লিখছি তোমাকে শরৎকাল...
26 Sept 2025
2910 বার পড়া হয়েছে

আমি ঝড়ের কাছে…
18 Sept 2025
4530 বার পড়া হয়েছে

ইঁদুর, ইঁদুর…
30 Jan 2025
8080 বার পড়া হয়েছে

হাঁটতে হাঁটতে…
23 Jan 2025
6465 বার পড়া হয়েছে

এই গিটারটা বন্দুক হয়ে যেতে পারে...
16 Jan 2025
6965 বার পড়া হয়েছে

পুরুষ নেই...
9 Jan 2025
6155 বার পড়া হয়েছে

শীতকাল ভালোবেসে…
2 Jan 2025
5300 বার পড়া হয়েছে

এত লোক জীবনের বলী…
19 Dec 2024
5040 বার পড়া হয়েছে

চিরদিন তোমার আকাশ তোমার বাতাস…
12 Dec 2024
3190 বার পড়া হয়েছে

জয়া’র জয়
5 Dec 2024
4215 বার পড়া হয়েছে

দু‘শ সেকেন্ডের সেই টেলিফোন কল
28 Nov 2024
4365 বার পড়া হয়েছে

কাফকার আঁকাজোঁকা
21 Nov 2024
3395 বার পড়া হয়েছে

স্বৈরাচার স্বৈরাচার…
14 Nov 2024
8370 বার পড়া হয়েছে

ডার্ক ট্যুরিজম
7 Nov 2024
8460 বার পড়া হয়েছে

ফেরা…
31 Oct 2024
3915 বার পড়া হয়েছে

অনুজ্জ্বল বিষের পাত্র
24 Oct 2024
3610 বার পড়া হয়েছে

ঋত্বিকের সুচিত্রা সেন
17 Oct 2024
2795 বার পড়া হয়েছে

হেমন্তের অরণ্যে পোস্টম্যান
10 Oct 2024
3920 বার পড়া হয়েছে

গোয়েন্দা কাহিনি এখন…
1 Oct 2024
3190 বার পড়া হয়েছে

ঝড়ের কেন্দ্র
19 Sept 2024
3040 বার পড়া হয়েছে

তখন হাসপাতালে…
11 Jul 2024
5215 বার পড়া হয়েছে

ছাতার মাথা ...
4 Jul 2024
6390 বার পড়া হয়েছে

আমি, তুমি ও ম্যাকবেথ…
27 Jun 2024
4505 বার পড়া হয়েছে

কফির কাপে ঝড়…
13 Jun 2024
3490 বার পড়া হয়েছে

চশমার কাচে সমুদ্র
6 Jun 2024
3160 বার পড়া হয়েছে

মেরিলিন মনরো আর রুবি রায়
30 May 2024
4020 বার পড়া হয়েছে

খুন জখমের গল্পে নারীরা...
9 May 2024
3565 বার পড়া হয়েছে

পথের মানুষ…
3 May 2024
3605 বার পড়া হয়েছে

দহন
25 Apr 2024
4295 বার পড়া হয়েছে

আয়না অনেক গল্প জানে…
10 Apr 2024
6065 বার পড়া হয়েছে

গোলাপের নিচে...
28 Mar 2024
5855 বার পড়া হয়েছে

মুখে তার...
21 Mar 2024
3065 বার পড়া হয়েছে

লেনিনের যতো ভালোবাসার চিঠি…
14 Mar 2024
4220 বার পড়া হয়েছে

আমাদের ছুটি ছুটি ছুটি...
29 Feb 2024
6280 বার পড়া হয়েছে

যদি নির্বাসন দাও
22 Feb 2024
3850 বার পড়া হয়েছে

শীত চলে গেছে পরশু...
8 Feb 2024
3995 বার পড়া হয়েছে

মনে পড়লো তোমাকে বইমেলা...
1 Feb 2024
4445 বার পড়া হয়েছে

নিজস্ব নির্জন বারান্দায়...
25 Jan 2024
3610 বার পড়া হয়েছে

ঋত্ত্বিক ঘটকের বউ…
11 Jan 2024
4185 বার পড়া হয়েছে

সুচিত্রা সেনের সানগ্লাস
4 Jan 2024
6145 বার পড়া হয়েছে

স্মৃতি পিপীলিকা…
28 Dec 2023
5280 বার পড়া হয়েছে

হাতে বোনা সোয়েটার আর…
21 Dec 2023
7285 বার পড়া হয়েছে

দেয়ালে উঠছে, দেয়াল ভাঙছে
13 Dec 2023
6295 বার পড়া হয়েছে

শীত এক মায়া
7 Dec 2023
6275 বার পড়া হয়েছে

উঁকি...
30 Nov 2023
4485 বার পড়া হয়েছে

দেশলাই জ্বালতেই…
23 Nov 2023
12200 বার পড়া হয়েছে

তোমার ও আঁখির তারায়...
9 Nov 2023
5930 বার পড়া হয়েছে

পাগল ...
26 Oct 2023
5810 বার পড়া হয়েছে

শীতের খোঁজে...
19 Oct 2023
6475 বার পড়া হয়েছে

বৃষ্টিতে থাকলো নির্জন সাইকেল...
5 Oct 2023
7135 বার পড়া হয়েছে

নারী ভয়ংকর
28 Sept 2023
10640 বার পড়া হয়েছে

তবুও সন্ধ্যা আসে…
14 Sept 2023
7730 বার পড়া হয়েছে

হিটলারের নেশা
7 Sept 2023
10735 বার পড়া হয়েছে

ক্লাপারবোর্ড
31 Aug 2023
13590 বার পড়া হয়েছে

মোনালিসার গোয়েন্দারা
23 Aug 2023
3765 বার পড়া হয়েছে
.png )
খেলা যখন…
15 Jun 2023
3650 বার পড়া হয়েছে

ইতি, চায়ের দোকান...
1 Jun 2023
9215 বার পড়া হয়েছে
(1).png )
লেখকদের ঘরবাড়ি
10 May 2023
3735 বার পড়া হয়েছে

মেয়েরা প্রেমের চিঠি লেখে না
20 Apr 2023
8570 বার পড়া হয়েছে

বৈশাখে আঞ্চলিক খাবার..
13 Apr 2023
3125 বার পড়া হয়েছে

স্ট্রিট ফাইটিং ইয়ার্স...
6 Mar 2023
3100 বার পড়া হয়েছে

হাওয়ায় লেগেছে শরতের গন্ধ।
4 Jan 2023
3485 বার পড়া হয়েছে

রাজনৈতিক ফুটবল
4 Jan 2023
4050 বার পড়া হয়েছে

হাসপাতাল থেকে…
23 Jun 2022
2860 বার পড়া হয়েছে

একলা মাদুর…
16 Jun 2022
2400 বার পড়া হয়েছে

পালাতে হয়েছিলো মোনালিসাকে
7 Jan 2021
3645 বার পড়া হয়েছে

হেমন্তের অরণ্যে পোস্টম্যান
29 Oct 2020
3820 বার পড়া হয়েছে

গডফাদার ৫২ বছরে
22 Oct 2020
3015 বার পড়া হয়েছে

দানব অথবা দানবীয়...
8 Oct 2020
2975 বার পড়া হয়েছে

দুই শীতের মাঝখানে
1 Oct 2020
3020 বার পড়া হয়েছে

আরেক বিভূতিভূষণ...
17 Sept 2020
2370 বার পড়া হয়েছে

আয়নায় একা উত্তম...
3 Sept 2020
2520 বার পড়া হয়েছে

দ্বিতীয় পথের পাঁচালী
27 Aug 2020
3375 বার পড়া হয়েছে

ভালো না-বাসার কাল
13 Aug 2020
2375 বার পড়া হয়েছে

যতদূর থাকো ফের দেখা হবে
5 Aug 2020
2550 বার পড়া হয়েছে

বিপজ্জনক মানিক
2 Jul 2020
2565 বার পড়া হয়েছে

নিখোঁজ হয়েছিলেন আগাথা ক্রিস্টিও
23 May 2020
2255 বার পড়া হয়েছে

আমাকে মনে পড়ে?
14 Apr 2020
2255 বার পড়া হয়েছে

আমি ইতালী থেকে লিখছি...
29 Mar 2020
2345 বার পড়া হয়েছে

পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন...
12 Mar 2020
3040 বার পড়া হয়েছে

মুখোমুখি বসিবার...
27 Feb 2020
2450 বার পড়া হয়েছে

শীতে ভালোবাসার পদ্ধতি
6 Feb 2020
5480 বার পড়া হয়েছে

হিব্রু ভাষায় কাফকার চিঠি
30 Jan 2020
2505 বার পড়া হয়েছে

ইভা ব্রাউনের অন্তরাল
23 Jan 2020
3175 বার পড়া হয়েছে

শীতের স্মৃতি
9 Jan 2020
2675 বার পড়া হয়েছে

কেক কুকিজের গন্ধে ...
24 Dec 2019
2770 বার পড়া হয়েছে

জুতার ভেতরে...
19 Dec 2019
2225 বার পড়া হয়েছে

খুন হয়েছিলেন আলবেয়ার কামু
12 Dec 2019
3325 বার পড়া হয়েছে

মানিক বন্দ্যোপাধ্যায়ের চাকরিবাকরি
5 Dec 2019
2425 বার পড়া হয়েছে

পৃথিবী বিখ্যাত পোস্টার যত
28 Nov 2019
3670 বার পড়া হয়েছে

পেঁয়াজের পিঁয়াজী
21 Nov 2019
2655 বার পড়া হয়েছে

সিনেমায় দু’চাকার ঝড়
14 Nov 2019
1975 বার পড়া হয়েছে

শেষদৃশ্যে জুলিয়াস ফুচিক
7 Nov 2019
3255 বার পড়া হয়েছে

অভিমানে কি দেশ ছাড়বেন সাকিব
31 Oct 2019
2245 বার পড়া হয়েছে

ফ্রাঙ্কেনস্টাইনের দানবেরা
17 Oct 2019
3995 বার পড়া হয়েছে

স্বপ্ন, দু:স্বপ্নের পুরুষ
10 Oct 2019
2130 বার পড়া হয়েছে

স্মৃতির রুমালে শিউলি...
3 Oct 2019
7640 বার পড়া হয়েছে

নির্ঘুম শহরে...
26 Sept 2019
2560 বার পড়া হয়েছে

ধূসর পাণ্ডলিপি
19 Sept 2019
2445 বার পড়া হয়েছে

এক্সপোজড...
12 Sept 2019
2555 বার পড়া হয়েছে

নারী ও শাড়ি ...
5 Sept 2019
3345 বার পড়া হয়েছে

পথের পাঁচালী’র ৬৪
29 Aug 2019
2545 বার পড়া হয়েছে

প্রেম আর যৌনতায় তারা
22 Aug 2019
2435 বার পড়া হয়েছে

যৌনতায়, বিদ্রোহে তাঁরা...
1 Aug 2019
2590 বার পড়া হয়েছে

খুনের সময়ে...
25 Jul 2019
2665 বার পড়া হয়েছে

পথ...
11 Jul 2019
2185 বার পড়া হয়েছে

যে কোন দলই ছিটকে পড়তে পারে
27 Jun 2019
2635 বার পড়া হয়েছে

বৃষ্টিকাল কবে আসবে নন্দিনী
20 Jun 2019
3355 বার পড়া হয়েছে

স্নানঘরের গান...
2 Jun 2019
2530 বার পড়া হয়েছে

আমার কোনো ভয় নেই তো...
23 May 2019
2440 বার পড়া হয়েছে

রেখার ফারজানা...
2 May 2019
2360 বার পড়া হয়েছে

হিংসায় উন্মত্ত পৃথিবী
25 Apr 2019
4685 বার পড়া হয়েছে

নীলকন্ঠ পাখির খোঁজে...
18 Apr 2019
2360 বার পড়া হয়েছে

আপুদের পথের ভাই ...
4 Apr 2019
2800 বার পড়া হয়েছে

আমাদের প্রাণের বাংলা
28 Mar 2019
2710 বার পড়া হয়েছে

ক্যানভাসে ঝরে পড়া অসুখ
21 Mar 2019
2205 বার পড়া হয়েছে

শেষদৃশ্যে লোরকা
14 Mar 2019
2630 বার পড়া হয়েছে

নেশার ঘোরে লেখক
7 Mar 2019
4375 বার পড়া হয়েছে

একটি বইয়ের গল্পের সঙ্গে...
1 Mar 2019
2810 বার পড়া হয়েছে

বই করেছি চুরি...
21 Feb 2019
5465 বার পড়া হয়েছে

সকালবেলার গুলজার
7 Feb 2019
2675 বার পড়া হয়েছে

বইমেলায় প্রেম...
31 Jan 2019
2170 বার পড়া হয়েছে

অ্যান্ড এ স্পাই...
24 Jan 2019
3000 বার পড়া হয়েছে

আপনার সন্তান কি নিরাপদ
10 Jan 2019
2075 বার পড়া হয়েছে

পুষ্পহীন যাত্রাশেষে মৃণাল সেন
3 Jan 2019
2395 বার পড়া হয়েছে

নিষিদ্ধ যতো বই আর সিনেমা
13 Dec 2018
4220 বার পড়া হয়েছে

অসুখী মানুষ
6 Dec 2018
2545 বার পড়া হয়েছে

দাম্পত্য সম্পর্কে #MeToo
29 Nov 2018
2905 বার পড়া হয়েছে

দুই নম্বরি...
22 Nov 2018
2825 বার পড়া হয়েছে

অশ্লীল গল্প
8 Nov 2018
10870 বার পড়া হয়েছে

ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে
1 Nov 2018
4655 বার পড়া হয়েছে

লাভ রানস ব্লাইন্ড
25 Oct 2018
2705 বার পড়া হয়েছে

শেষ দৃশ্যে মান্টো
18 Oct 2018
2800 বার পড়া হয়েছে

আমাদের সেই বারান্দায়...
11 Oct 2018
2315 বার পড়া হয়েছে

শীতকাল কবে আসবে সুপর্না?
4 Oct 2018
3275 বার পড়া হয়েছে

কোমায় আমাদের সিনেমা
20 Sept 2018
2335 বার পড়া হয়েছে

আজো বিভূতিভূষণ...
13 Sept 2018
2425 বার পড়া হয়েছে

ভীষণ অচেনা ও একা...
6 Sept 2018
2315 বার পড়া হয়েছে

গোপন কথা...
9 Aug 2018
2455 বার পড়া হয়েছে

খোলা চিঠি ও চুমু
26 Jul 2018
3435 বার পড়া হয়েছে

ফ্রিডা কাহলো এক সূর্যমুখী ফুল
19 Jul 2018
2350 বার পড়া হয়েছে

ঝিনুক নীরবে সহো...
5 Jul 2018
2590 বার পড়া হয়েছে

ফুটবল- রঙ্গ ভরা বঙ্গে
28 Jun 2018
2195 বার পড়া হয়েছে

জানালা কী জানালো...
11 Jun 2018
5075 বার পড়া হয়েছে

বিষয় বাসনা
19 Apr 2018
3345 বার পড়া হয়েছে

মনের রঙ...
15 Feb 2018
2505 বার পড়া হয়েছে

দাড়ি কান্ড...
18 Jan 2018
3785 বার পড়া হয়েছে
স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।
সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।
Email: Article: [email protected], Avertising: [email protected]
Phone: +8801818189677, +8801717256199