
ব্রিটিশ কবি টেড হিউজ। কবিতায় তার শব্দ সংকেতময়, অস্বচ্ছ আবার কখনো মণিমুক্তার মতো ঝলমলে, পরিচ্ছন্ন, তার ব্যক্তিত্বের মতোই আকর্ষণীয়। মেয়েরা প্রেমে পড়ে যেতেন তাকে দেখেই। এক ধরণের নিষ্ঠুর পৌরুষের অধিকারী টেড হিউজের প্রেমে পড়েছিলেন মৃত্যুর ঘরে পৃথক পালঙ্ক পেতে রাখা আরেক কবি সিলভিয়া প্লাথ। বিয়ে করেছিলেন তারা। কিন্তু সিলভিয়া প্লাথের ভয়ংকর আত্মহনন এই দুই কবির মাঝখানে আজও শুয়ে আছে তৃতীয় এক চরিত্র হয়ে।সিলভিয়া প্লাথ ১৯৬৩ সালের ১১ ফেব্রুয়ারী ৩০ বছর বয়সে গ্যাস স্টোভের ভেতরে মাথা ঢুকিয়ে দিয়ে পৃথিবীকে বিদায় জানান।তার স্বামী টেড হিউজ বেঁচে ছিলেন ১৯৯৮ সালের ২৮ অক্টোবর পর্যন্ত। প্লাথের আত্মহনন এই অনন্য কবিকে বিতর্কের খাদের কিনারো থেকে কখনোই ফিরে যেতে দেয়নি। বিশেষ করে সিলভিয়া প্লাথের লেখা যে সুইসাইড নোটের কথা আজও শোনা যায়, যেখানে
তিনি নাকি নিজের মৃত্যুর পথ বেছে নেয়ার কারণ হিসেবে একজনের নাম উল্লেখ করেছিলেন। কে সেই মানুষ যার বিরুদ্ধে অভিযোগের পাহাড় বুকের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে নিজেও ঘুমাতে গেলেন সিলভিয়া প্লাথ? এসব প্রশ্নের উত্তর আর জানা যায়নি কখনো। সিলভিয়া প্লাথের শেষ চিঠিটি যিনি সযত্নে নিজের সংগ্রহে রেখে দিয়েছেন তিনিও মুখ খোলেননি আর।
এবার প্রাণের বাংলার প্রচ্ছদ আয়োজনে টেড হিউজ আর সিলভিয়া প্লাথের প্রেম, জীবন আর অন্ধকার নিয়ে রইলো ‘শেষ শীতের গল্প...’
আমেরিকান কবি সিলভিয়া প্লাথ ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পড়তে এসেছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সেখানেই ইংরেজ কবি টেড হিউজের সঙ্গে দেখা এবং প্রেম। হিউজ-ই যেন ছিলেন তাঁর নিয়তি। ১৯৫৬ সালে বিয়ে করলেন দু’জন। কিন্তু সেই বিয়েটাই আবার মানসিক ভাবে চুরমার করে দিয়েছিলো প্লাথকে। আত্মহত্যা করে হয়তো বাঁচতে চেয়েছিলেন তিনি।
বাঁচতে পেরেছেন কি সিলভিয়া প্লাথ? হ্যাঁ, কবিতা তাঁকে বাঁচিয়ে রেখেছে আজও। কবিতায় বেঁচে আছেন টেড হিউজও। সিলভিয়া প্লাথের সেই অস্বাভাবিক মৃত্যু নিয়ে বহু প্রশ্ন রয়ে গেছে। সমালোচনার নল অনেকেই তাক করেছেন টেড হিউজের দিকে।দোষারোপ করেছেন তাঁর সঙ্গে অন্য নারীদের সম্পর্ককে। সাড়ে ছয় বছরের বিবাহিত জীবনে এই দুই কবি ভাগ করে নিয়েছেন বহু রূদ্ধশ্বাস কবিতার অভিজ্ঞতা, বহু লেখার চিন্তা, দুই সন্তানের অভিবাবকত্বও। কিন্তু সবকিছু ভেঙে পড়েছে সিলভিয়া প্লাথের করুণ মৃত্যুতে এসে। টেড সিলভিয়াকে পরিত্যাগ করেছিলেন আরেক কবি অ্যাসিয়া উইভিলের জন্য। তারপর সিলভিয়া প্লাথ ১৯৬২ সালের করুণ শীত অতিক্রম করেছেন দুই সন্তানকে নিয়ে একা একা। অভিযোগ জানাননি কারো কাছে। শুধু জীবনের কাছে ছুটি চেয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন ১৯৬৩ সালের ফেব্রুয়ারী মাসের স্বল্পায়ু এক বিকেলে।
সিলভিয়া প্লাথের জীবন এবং শেষ সময়টাকে যে গবেষকরা অণুবীক্ষন যন্ত্রের তলায় ফেলে দেখেছেন তাদের দেয়া তথ্য বলছে, শেষ সময়ে সিলভিয়া আর টেড আবার যৌথ জীবনে ফিরতে চেয়েছিলেন। এ নিয়ে দু’জন আলোচনাও করেছিলেন কয়েক দফা। কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হয়নি দু’জনের। সিলভিয়া প্লাথের জীবনকে ঘেরাও করে ফেলেছিলো গভীর বিষাদ। সেখান থেকে কবি আর বের হতে পারেননি। যেদিন মারা যান সিলভিয়া সেদিন টেড লন্ডনের হলবর্নের রাগবি স্ট্রিটে এক বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিলেন আরেক বান্ধবী সুজান অ্যালিস্টনকে নিয়ে। এই ফ্ল্যাটেই তিনি প্রথমবার সিলভিয়া প্লাথের সঙ্গে শারীরিক ভাবে মিলিত হয়েছিলেন এবং কাটিয়েছিলেন নিজেদের বিবাহের প্রথম রজনী।
সিলভিয়া প্লাথের জীবনের শেষ সময়টা নিয়ে বহু কথা, বহু গল্প বাতাসে ভেসে বেড়ায়। নিউ ইয়র্কের বিখ্যাত প্রকাশক হার্পার অ্যান্ড রো-এর একজন সম্পাদক ফ্রান্সিস লিন্ডলে বেশ অনেক বছর আগে নিউ ইয়র্কে একটা বইয়ের প্রকাশনা উৎসবে লিন্ডেল বলেছিলেন সিলভিয়া মৃত্যুর এক সপ্তাহ আগে একজন ব্যক্তিকে ফোন করেছিলেন দেখা করার জন্য। কিন্তু সেই ব্যক্তি তাকে জানিয়েছিলেন, তিনি অন্য এক নারীকে সময় দিচ্ছেন। লিন্ডলে মনে করেন, প্রত্যাখ্যান কবি নিতে পারেননি। হয়তো স্পর্শকাতর তাঁর মন ভাঙার গল্প লিখতে শুরু করেছিলো।
সিলভিয়া প্লাথকে শেষ জীবন্ত দেখেছিলেন ফিটজিরয় রোডের প্রিমরোজ হিলের বাড়িটার এক প্রতিবেশী। সিলভিয়া তার কাছে আত্মহত্যা করার কয়েক ঘন্টা আগে চিঠির ডাকটিকেট চাইতে গিয়েছিলেন সিলভিয়া প্লাথ। তাহলে কি সেটাই ছিলো তাঁর রহস্যময় শেষ চিঠি?
কোথায় সেই শেষ চিঠি? শোনা যায় মাকে লিখেছিলেন সিলভিয়া। জানিয়েছিলেন সব অভিযোগ। বলেছিলেন সেই মানুষটির নাম যার জন্য পৃথিবী থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি নিজেকে। হাত ঘুরে সেই চিঠি চলে যায় এক সংগ্রহকের কাছে।তিনি কিন্তু রহস্যের কাছেই জমা রেখেছেন সেই চিঠি। সাংবাদিকদের শত প্রশেনর উত্তরে জানাননি সেই মানুষটির নাম, যার জন্য সিলভিয়া প্লাথ আ্ত্মহত্যা করেছিলেন।
সিলভিয়া প্লাথকে নিয়ে গল্প কি শেষ হলো? কবি অ্যাসিয়া উইভিলও তো টেড হিউজের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে গিয়েছিলেন। কিন্তু টেড হিউজ বা জীবন তাকেও আটকে রাখতে পারেনি। ১৯৬৯ সালে বিছানার মাথার কাছে ছোট্ট একটি চিরকুট লিখে এই কবিও জীবনপ্রদীপ নিভিয়ে দিয়েছিলেন। চিরকুটে লেখা ছিলো, ‘আমরা এক হতে পারলাম না। সিলভিয়ার স্মৃতি আমাদের এক হতে দিলো না’। অ্যাসিয়া প্রচুর ঘুমের ওষুধ খেয়ে মুক্তি খুঁজেছিলেন জীবনের কাছ থেকে। টেড হিউজকে নিয়ে ইংল্যান্ডের গবেষক স্যার জোনাথন বেট-এর লেখা আত্মজীবনীতে এরকম তথ্যের উল্লেখও আছে।
১৯৬২ সালের নভেম্বর মাস। শীত ছেয়ে আছে লন্ডন শহরে।মা-কে চিঠি লিখছেন সিলভিয়া প্লাথ। হয়তো সেটাই ছিলো তাঁর জীবনের শেষ শীত। আর তিন মাস পরেই মৃত্যু যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলো। ‘আমি থাকার জন্য একটা ভালো বাড়ি খুঁজে পেয়েছি এবং আন্দাজ করো মা ওই বাড়িতে কে থাকতেন? ডব্লিউ বি. ইয়েটস। বাড়িটার দরজায় নীল রঙের বোর্ডে নামটা লেখা আছে!’। কিন্তু সেই বাড়িটাতে সিলভিয়া প্লাথের আর থাকা হয়নি। ১৯৬৩ সালের ১১ ফ্রেব্রুয়ারী তার আগেই চলে এসেছিলো। শেষ শীতের অন্তরালেই তিনি হয়তো প্রত্যাহার করে নিয়েছিলেন নিজেকে।
তথ্যসূত্রঃ দ্য গার্ডিয়ান, দ্য আটলান্টিক
ছবিঃ নিউ স্টেটসম্যান, গুগল



শেষ শীতের গল্প...
5 Feb 2026
1715 বার পড়া হয়েছে

মিসেস সেনের গল্প…
22 Jan 2026
1565 বার পড়া হয়েছে

প্রিয় সেই প্রতিবেশীরা…
15 Jan 2026
1800 বার পড়া হয়েছে

...
1 Jan 2026
2530 বার পড়া হয়েছে

সত্যজিতের ক্লিক আর পিকাসো
18 Dec 2025
1150 বার পড়া হয়েছে

কয়েক স্লিপ শীত
18 Dec 2025
1275 বার পড়া হয়েছে

রাগের আগুন
4 Dec 2025
1090 বার পড়া হয়েছে

ইতিহাস লেখকের দায়
20 Nov 2025
1455 বার পড়া হয়েছে

বাঙালির ছিদ্রান্বেষণ
13 Nov 2025
1355 বার পড়া হয়েছে

রোদে লেপ বলে, শীত…
6 Nov 2025
2540 বার পড়া হয়েছে

গোপন গল্প...
30 Oct 2025
2190 বার পড়া হয়েছে

কিছু মায়া রয়ে গেল…
16 Oct 2025
1855 বার পড়া হয়েছে

শীত চায়…
2 Oct 2025
1430 বার পড়া হয়েছে

লিখছি তোমাকে শরৎকাল...
26 Sept 2025
2895 বার পড়া হয়েছে

আমি ঝড়ের কাছে…
18 Sept 2025
4490 বার পড়া হয়েছে

ইঁদুর, ইঁদুর…
30 Jan 2025
8065 বার পড়া হয়েছে

হাঁটতে হাঁটতে…
23 Jan 2025
6455 বার পড়া হয়েছে

এই গিটারটা বন্দুক হয়ে যেতে পারে...
16 Jan 2025
6945 বার পড়া হয়েছে

পুরুষ নেই...
9 Jan 2025
6135 বার পড়া হয়েছে

শীতকাল ভালোবেসে…
2 Jan 2025
5300 বার পড়া হয়েছে

এত লোক জীবনের বলী…
19 Dec 2024
5035 বার পড়া হয়েছে

চিরদিন তোমার আকাশ তোমার বাতাস…
12 Dec 2024
3170 বার পড়া হয়েছে

জয়া’র জয়
5 Dec 2024
4190 বার পড়া হয়েছে

দু‘শ সেকেন্ডের সেই টেলিফোন কল
28 Nov 2024
4355 বার পড়া হয়েছে

কাফকার আঁকাজোঁকা
21 Nov 2024
3390 বার পড়া হয়েছে

স্বৈরাচার স্বৈরাচার…
14 Nov 2024
8350 বার পড়া হয়েছে

ডার্ক ট্যুরিজম
7 Nov 2024
8455 বার পড়া হয়েছে

ফেরা…
31 Oct 2024
3910 বার পড়া হয়েছে

অনুজ্জ্বল বিষের পাত্র
24 Oct 2024
3605 বার পড়া হয়েছে

ঋত্বিকের সুচিত্রা সেন
17 Oct 2024
2795 বার পড়া হয়েছে

হেমন্তের অরণ্যে পোস্টম্যান
10 Oct 2024
3915 বার পড়া হয়েছে

গোয়েন্দা কাহিনি এখন…
1 Oct 2024
3185 বার পড়া হয়েছে

ঝড়ের কেন্দ্র
19 Sept 2024
3035 বার পড়া হয়েছে

তখন হাসপাতালে…
11 Jul 2024
5205 বার পড়া হয়েছে

ছাতার মাথা ...
4 Jul 2024
6380 বার পড়া হয়েছে

আমি, তুমি ও ম্যাকবেথ…
27 Jun 2024
4500 বার পড়া হয়েছে

কফির কাপে ঝড়…
13 Jun 2024
3485 বার পড়া হয়েছে

চশমার কাচে সমুদ্র
6 Jun 2024
3155 বার পড়া হয়েছে

মেরিলিন মনরো আর রুবি রায়
30 May 2024
4015 বার পড়া হয়েছে

খুন জখমের গল্পে নারীরা...
9 May 2024
3560 বার পড়া হয়েছে

পথের মানুষ…
3 May 2024
3600 বার পড়া হয়েছে

দহন
25 Apr 2024
4290 বার পড়া হয়েছে

আয়না অনেক গল্প জানে…
10 Apr 2024
6035 বার পড়া হয়েছে

গোলাপের নিচে...
28 Mar 2024
5840 বার পড়া হয়েছে

মুখে তার...
21 Mar 2024
3060 বার পড়া হয়েছে

লেনিনের যতো ভালোবাসার চিঠি…
14 Mar 2024
4200 বার পড়া হয়েছে

আমাদের ছুটি ছুটি ছুটি...
29 Feb 2024
6275 বার পড়া হয়েছে

যদি নির্বাসন দাও
22 Feb 2024
3840 বার পড়া হয়েছে

শীত চলে গেছে পরশু...
8 Feb 2024
3995 বার পড়া হয়েছে

মনে পড়লো তোমাকে বইমেলা...
1 Feb 2024
4440 বার পড়া হয়েছে

নিজস্ব নির্জন বারান্দায়...
25 Jan 2024
3595 বার পড়া হয়েছে

ঋত্ত্বিক ঘটকের বউ…
11 Jan 2024
4180 বার পড়া হয়েছে

সুচিত্রা সেনের সানগ্লাস
4 Jan 2024
6140 বার পড়া হয়েছে

স্মৃতি পিপীলিকা…
28 Dec 2023
5270 বার পড়া হয়েছে

হাতে বোনা সোয়েটার আর…
21 Dec 2023
7270 বার পড়া হয়েছে

দেয়ালে উঠছে, দেয়াল ভাঙছে
13 Dec 2023
6270 বার পড়া হয়েছে

শীত এক মায়া
7 Dec 2023
6255 বার পড়া হয়েছে

উঁকি...
30 Nov 2023
4475 বার পড়া হয়েছে

দেশলাই জ্বালতেই…
23 Nov 2023
12170 বার পড়া হয়েছে

তোমার ও আঁখির তারায়...
9 Nov 2023
5930 বার পড়া হয়েছে

পাগল ...
26 Oct 2023
5810 বার পড়া হয়েছে

শীতের খোঁজে...
19 Oct 2023
6460 বার পড়া হয়েছে

বৃষ্টিতে থাকলো নির্জন সাইকেল...
5 Oct 2023
7135 বার পড়া হয়েছে

নারী ভয়ংকর
28 Sept 2023
10640 বার পড়া হয়েছে

তবুও সন্ধ্যা আসে…
14 Sept 2023
7730 বার পড়া হয়েছে

হিটলারের নেশা
7 Sept 2023
10730 বার পড়া হয়েছে

ক্লাপারবোর্ড
31 Aug 2023
13590 বার পড়া হয়েছে

মোনালিসার গোয়েন্দারা
23 Aug 2023
3765 বার পড়া হয়েছে
.png )
খেলা যখন…
15 Jun 2023
3650 বার পড়া হয়েছে

ইতি, চায়ের দোকান...
1 Jun 2023
9200 বার পড়া হয়েছে
(1).png )
লেখকদের ঘরবাড়ি
10 May 2023
3735 বার পড়া হয়েছে

মেয়েরা প্রেমের চিঠি লেখে না
20 Apr 2023
8555 বার পড়া হয়েছে

বৈশাখে আঞ্চলিক খাবার..
13 Apr 2023
3120 বার পড়া হয়েছে

স্ট্রিট ফাইটিং ইয়ার্স...
6 Mar 2023
3080 বার পড়া হয়েছে

হাওয়ায় লেগেছে শরতের গন্ধ।
4 Jan 2023
3470 বার পড়া হয়েছে

রাজনৈতিক ফুটবল
4 Jan 2023
4040 বার পড়া হয়েছে

হাসপাতাল থেকে…
23 Jun 2022
2855 বার পড়া হয়েছে

একলা মাদুর…
16 Jun 2022
2400 বার পড়া হয়েছে

পালাতে হয়েছিলো মোনালিসাকে
7 Jan 2021
3645 বার পড়া হয়েছে

হেমন্তের অরণ্যে পোস্টম্যান
29 Oct 2020
3805 বার পড়া হয়েছে

গডফাদার ৫২ বছরে
22 Oct 2020
3015 বার পড়া হয়েছে

দানব অথবা দানবীয়...
8 Oct 2020
2960 বার পড়া হয়েছে

দুই শীতের মাঝখানে
1 Oct 2020
3020 বার পড়া হয়েছে

আরেক বিভূতিভূষণ...
17 Sept 2020
2370 বার পড়া হয়েছে

আয়নায় একা উত্তম...
3 Sept 2020
2515 বার পড়া হয়েছে

দ্বিতীয় পথের পাঁচালী
27 Aug 2020
3350 বার পড়া হয়েছে

ভালো না-বাসার কাল
13 Aug 2020
2375 বার পড়া হয়েছে

যতদূর থাকো ফের দেখা হবে
5 Aug 2020
2530 বার পড়া হয়েছে

বিপজ্জনক মানিক
2 Jul 2020
2565 বার পড়া হয়েছে

নিখোঁজ হয়েছিলেন আগাথা ক্রিস্টিও
23 May 2020
2255 বার পড়া হয়েছে

আমাকে মনে পড়ে?
14 Apr 2020
2255 বার পড়া হয়েছে

আমি ইতালী থেকে লিখছি...
29 Mar 2020
2345 বার পড়া হয়েছে

পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন...
12 Mar 2020
3035 বার পড়া হয়েছে

মুখোমুখি বসিবার...
27 Feb 2020
2435 বার পড়া হয়েছে

শীতে ভালোবাসার পদ্ধতি
6 Feb 2020
5470 বার পড়া হয়েছে

হিব্রু ভাষায় কাফকার চিঠি
30 Jan 2020
2495 বার পড়া হয়েছে

ইভা ব্রাউনের অন্তরাল
23 Jan 2020
3175 বার পড়া হয়েছে

শীতের স্মৃতি
9 Jan 2020
2675 বার পড়া হয়েছে

কেক কুকিজের গন্ধে ...
24 Dec 2019
2770 বার পড়া হয়েছে

জুতার ভেতরে...
19 Dec 2019
2225 বার পড়া হয়েছে

খুন হয়েছিলেন আলবেয়ার কামু
12 Dec 2019
3325 বার পড়া হয়েছে

মানিক বন্দ্যোপাধ্যায়ের চাকরিবাকরি
5 Dec 2019
2410 বার পড়া হয়েছে

পৃথিবী বিখ্যাত পোস্টার যত
28 Nov 2019
3670 বার পড়া হয়েছে

পেঁয়াজের পিঁয়াজী
21 Nov 2019
2655 বার পড়া হয়েছে

সিনেমায় দু’চাকার ঝড়
14 Nov 2019
1975 বার পড়া হয়েছে

শেষদৃশ্যে জুলিয়াস ফুচিক
7 Nov 2019
3245 বার পড়া হয়েছে

অভিমানে কি দেশ ছাড়বেন সাকিব
31 Oct 2019
2245 বার পড়া হয়েছে

ফ্রাঙ্কেনস্টাইনের দানবেরা
17 Oct 2019
3970 বার পড়া হয়েছে

স্বপ্ন, দু:স্বপ্নের পুরুষ
10 Oct 2019
2130 বার পড়া হয়েছে

স্মৃতির রুমালে শিউলি...
3 Oct 2019
7640 বার পড়া হয়েছে

নির্ঘুম শহরে...
26 Sept 2019
2550 বার পড়া হয়েছে

ধূসর পাণ্ডলিপি
19 Sept 2019
2445 বার পড়া হয়েছে

এক্সপোজড...
12 Sept 2019
2545 বার পড়া হয়েছে

নারী ও শাড়ি ...
5 Sept 2019
3325 বার পড়া হয়েছে

পথের পাঁচালী’র ৬৪
29 Aug 2019
2540 বার পড়া হয়েছে

প্রেম আর যৌনতায় তারা
22 Aug 2019
2435 বার পড়া হয়েছে

যৌনতায়, বিদ্রোহে তাঁরা...
1 Aug 2019
2590 বার পড়া হয়েছে

খুনের সময়ে...
25 Jul 2019
2665 বার পড়া হয়েছে

পথ...
11 Jul 2019
2175 বার পড়া হয়েছে

যে কোন দলই ছিটকে পড়তে পারে
27 Jun 2019
2635 বার পড়া হয়েছে

বৃষ্টিকাল কবে আসবে নন্দিনী
20 Jun 2019
3355 বার পড়া হয়েছে

স্নানঘরের গান...
2 Jun 2019
2495 বার পড়া হয়েছে

আমার কোনো ভয় নেই তো...
23 May 2019
2430 বার পড়া হয়েছে

রেখার ফারজানা...
2 May 2019
2360 বার পড়া হয়েছে

হিংসায় উন্মত্ত পৃথিবী
25 Apr 2019
4685 বার পড়া হয়েছে

নীলকন্ঠ পাখির খোঁজে...
18 Apr 2019
2360 বার পড়া হয়েছে

আপুদের পথের ভাই ...
4 Apr 2019
2785 বার পড়া হয়েছে

আমাদের প্রাণের বাংলা
28 Mar 2019
2710 বার পড়া হয়েছে

ক্যানভাসে ঝরে পড়া অসুখ
21 Mar 2019
2205 বার পড়া হয়েছে

শেষদৃশ্যে লোরকা
14 Mar 2019
2605 বার পড়া হয়েছে

নেশার ঘোরে লেখক
7 Mar 2019
4365 বার পড়া হয়েছে

একটি বইয়ের গল্পের সঙ্গে...
1 Mar 2019
2800 বার পড়া হয়েছে

বই করেছি চুরি...
21 Feb 2019
5465 বার পড়া হয়েছে

সকালবেলার গুলজার
7 Feb 2019
2665 বার পড়া হয়েছে

বইমেলায় প্রেম...
31 Jan 2019
2160 বার পড়া হয়েছে

অ্যান্ড এ স্পাই...
24 Jan 2019
3000 বার পড়া হয়েছে

আপনার সন্তান কি নিরাপদ
10 Jan 2019
2060 বার পড়া হয়েছে

পুষ্পহীন যাত্রাশেষে মৃণাল সেন
3 Jan 2019
2395 বার পড়া হয়েছে

নিষিদ্ধ যতো বই আর সিনেমা
13 Dec 2018
4205 বার পড়া হয়েছে

অসুখী মানুষ
6 Dec 2018
2545 বার পড়া হয়েছে

দাম্পত্য সম্পর্কে #MeToo
29 Nov 2018
2895 বার পড়া হয়েছে

দুই নম্বরি...
22 Nov 2018
2825 বার পড়া হয়েছে

অশ্লীল গল্প
8 Nov 2018
10815 বার পড়া হয়েছে

ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে
1 Nov 2018
4650 বার পড়া হয়েছে

লাভ রানস ব্লাইন্ড
25 Oct 2018
2705 বার পড়া হয়েছে

শেষ দৃশ্যে মান্টো
18 Oct 2018
2800 বার পড়া হয়েছে

আমাদের সেই বারান্দায়...
11 Oct 2018
2315 বার পড়া হয়েছে

শীতকাল কবে আসবে সুপর্না?
4 Oct 2018
3275 বার পড়া হয়েছে

কোমায় আমাদের সিনেমা
20 Sept 2018
2335 বার পড়া হয়েছে

আজো বিভূতিভূষণ...
13 Sept 2018
2415 বার পড়া হয়েছে

ভীষণ অচেনা ও একা...
6 Sept 2018
2300 বার পড়া হয়েছে

গোপন কথা...
9 Aug 2018
2455 বার পড়া হয়েছে

খোলা চিঠি ও চুমু
26 Jul 2018
3425 বার পড়া হয়েছে

ফ্রিডা কাহলো এক সূর্যমুখী ফুল
19 Jul 2018
2350 বার পড়া হয়েছে

ঝিনুক নীরবে সহো...
5 Jul 2018
2570 বার পড়া হয়েছে

ফুটবল- রঙ্গ ভরা বঙ্গে
28 Jun 2018
2185 বার পড়া হয়েছে

জানালা কী জানালো...
11 Jun 2018
5050 বার পড়া হয়েছে

বিষয় বাসনা
19 Apr 2018
3335 বার পড়া হয়েছে

মনের রঙ...
15 Feb 2018
2490 বার পড়া হয়েছে

দাড়ি কান্ড...
18 Jan 2018
3765 বার পড়া হয়েছে
স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।
সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।
Email: Article: [email protected], Avertising: [email protected]
Phone: +8801818189677, +8801717256199