সত্যজিতের ক্লিক আর পিকাসো

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 18 Dec 2025

1155 বার পড়া হয়েছে

Shoes
সত্যজিৎ রায়

‘পথের পাঁচালী’ ছবির শুটিংয়ের সময় স্বয়ং সত্যজিৎ রায় স্টিল ক্যামেরায় ছবির কিছু দৃশ্যের ছবি তোলেন। আর সেই ছবিগুলো কাকতালীয় ভাবে উপস্থিত হয় পাবলো পিকাসোর সামনে। সেই ছবিগুলোর মাধ্যমেই পিকাসো প্রথম বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য়ের সঙ্গে পরিচিত হন। ছবিগুলো দেখে অনন্য এই চিত্রকর কম্পোজিশনের প্রশংসা করেন এবং সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেন।

এই সংবাদটি প্রথম প্রকাশিত হয় কলকাতা থেকে তখন প্রকাশিত ‘সুন্দরম’ পত্রিকার ১৯৫৬ সালের একটি সংখ্যায়।এর আগের বছর ১৯৫৫ সালে পথের পাঁচালী ছবিটি প্রথম মুক্তি পায়। ‘সুন্দরম’ পত্রিকার অঙ্গসজ্জার কাজ করে দিতেন সত্যজিৎ রায়। পত্রিকায় তার নামও ছাপা হতো।

পাবলো পিকাসো ‘পথের পাঁচালী’ সিনেমার স্টিল ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন।তবে সেই মুগ্ধতা থেকে তিনি কোনো ছবি আঁকেননি। কিন্তু আরেক বিখ্যাত চিত্রকর মকবুল ফিদা হুসেন সত্যজিৎ রায় নির্মিত এই ছবি দেখার পর মুগ্ধ হয়ে বলেছিলেন, ‘ছবিটা আমাকে এতটাই ভাবিয়েছিলো যে বেশ কয়েকটা ছবি এঁকে ফেলি।’

ফিদা হুসেনের আঁকা ছবিগুলো নিয়ে ১৯৮৬ সালে গীতাঞ্জলী থেকে পথের পাঁচালী’ নামে একটি প্রর্দশনীর আয়োজন করা হয়। সেই প্রর্দশনীতে অয়েল ক্রেয়নে আঁকা পথের পাঁচালীর বিভিন্ন চরিত্রের ছবি প্রদর্শিত হয়।

সত্যজিৎ রায় নিজেও ছবি আঁকতে শিখেছিলেন শান্তিনিকেতনে। কিন্তু তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি চিত্রশিল্পী হতে চাননি। কমার্শিয়াল আর্টিস্ট হওয়াটা ছিলো তাঁর লক্ষ্য।বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার সুবাদে প্রচুর বিজ্ঞাপনের ছবি তাকে আঁকতে হয়েছে। পাশাপাশি এঁকেছেন বইয়ের প্রচ্ছদ। নিজের লেখা বই, নিজের সিনেমার পোস্টার ডিজাইনের দিকে তাকালে তাঁর ভিতরের চিত্রশিল্পীর আত্মাটাকে অনুভব করা যায়।

তথ্যসূত্রঃ বঙ্গদর্শন পত্রিকা

ছবিঃ গুগল, বঙ্গদর্শন পত্রিকা

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199