
মনের কি নিজস্ব কোনো রঙ আছে? উত্তর হচ্ছে নেই। কিন্তু রবীন্দ্রনাথ তো বলে গেছেন ‘‘আমারই চেতনার রঙে পান্না হল সবুজ’’। সেটা সম্ভব কীভাবে! মানুষের মন তো আর শিল্পীর প্যালেট নয় যে সেখানে রঙের সমাহার থাকবে। মন মানুষের বুদ্ধি আর বিবেকের সমন্বিত একটি রূপ। মন প্রকাশিত হয় একজন মানুষের চিন্তা, অনুভূতি, আবেগ আর কল্পনার মধ্যে দিয়ে। কিন্তু ওই যে শুরু করলাম মনের রঙের প্রসঙ্গ দিয়ে। বিজ্ঞান বলে মানুষের মনের কোনো রঙ না থাকলেও রঙের সঙ্গে মানুষের মনের একটা সম্পর্ক আছে। রঙ মনকে প্রভাবিত করে। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর সে ইঙ্গিত-ই দিয়েছেন চেতনার রঙের কথা লিখে।
আমাদের দৃষ্টিসীমার মাঝে যে রঙের পৃথিবী বিরাজমান সেই পৃথিবী মানুষের মনকে নানা অনুভূতির মধ্যে নিয়ে যায়। প্রকাশ করে তার চিন্তাকে। শুধু রঙ, তুলি হাতে শিল্পী নয়, রঙ নিজেই যে কোনো মানুষের মনের গভীরে তৈরী করে দিতে পারে আলাদা অনুভূতি।
প্রাণের বাংলার এবারের প্রচ্ছদ আয়োজন সেই রঙ আর মনের সম্পর্ক নিয়েই।
ঘরের দেয়াল থেকে শুরু করে খাবারের দোকান, জেলখানা-সব জায়গাতেই দেয়ালের রঙ নিয়ে চলে গবেষণা। একটু লক্ষ্য করলে দেখা যাবে হাসপাতাল কিংবা অপারেশন থিয়েটারের দেয়ালের রঙ বেশীরভাগ সময়ই সাদা হয়। ধরে নেয়া যায়, শুভ্র রঙ আমাদের পরিচ্ছন্নতার একটা ধারণা দেয়। খাবারের দোকানের দেয়ালে থাকে লাল আর হলুদের আধিক্য। কোনো কোনো দেশের জেলখানার দেয়ালে থাকে গোলাপী রঙ। গবেষকরা বলছেন গোলাপী রঙ মানুষের মনের হিংসা এবং আক্রমণাত্নক অনুভূতিকে প্রশমিত করতে সাহায্য করে।
পৃথিবীতে সবচাইতে বেশী গবেষণা হয়েছে লাল রঙ নিয়ে। কিছু গবেষণায় দেখা গেছে- নীল কিংবা সবুজের থেকে লালের কাছাকাছি থাকলে মানুষ যে কোনো চিন্তাশীল অথবা মস্তিষ্কচালিত কাজে বেশি সক্রিয় হয়।আবার মজার ব্যাপার হচ্ছে দুনিয়াজুড়ে নীল হচ্ছে সবচাইতে জনপ্রিয় রঙ। প্রিয় রঙ নিয়ে প্রশ্ন করলে বেশীরভাগ মানুষই ভোট দেয় নীল রঙকে। এর মাঝে নীল রঙ আবার পুরুষের বেশী পছন্দ। তবে আসল ধারণাটা হলো- কোনো নির্দিষ্ট রঙের আশপাশে মানুষ অনেক বেশী সময় কাটায় অথবা স্মৃতির সঙ্গে যে রঙটা সবচেয়ে বেশি জড়িয়ে আছে সেই রঙটাই মানুষের অনুভূতি অথবা আচরণের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়।
রঙ এবং মানুষের মনের ওপর প্রভাব নিয়ে এখন পর্য্ন্ত অনেক গবেষণা হয়েছে। সেসব গবেষণায় অবশ্য নিদিষ্ট কোন ফলাফল বের হয়ে আসেনি। একটু আগে বলছিলাম পৃথিবীর বেশীরভাগ পুরুষ নীল রঙ পছন্দ করে। জরিপে দেখা গেছে নারীদের প্রিয় রঙের তালিকায় বেশী ভোট পেয়ে এগিয়ে আছে কালো। অথচ সাধারণ বিবেচনায় কালোকে বলা হয় অশুভ প্রতীক।আবার সম্প্রতি আমেরিকায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে বয়ষ্ক মানুষরা কমলা রঙ পছন্দ করে। গবেষণা ইঙ্গিত দিচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে বিকল হয়ে আসা মনকে উদ্দীপ্ত করতেই এমন উজ্জ্বল রঙকে নির্বাচন করছে তারা। 
লাল রঙ নিয়ে গবেষণার শেষ নেই। লাল রঙের মন বুঝতে গিয়ে গবেষকদের সামনে এসেছে বিচিত্র সব প্রশ্ন আর ভাবনা। আসলে মানুষের মনের বিচিত্র প্রতিক্রিয়াই রঙের সঙ্গে তাদের ভাবনাকে জড়িয়ে ফেলে। যেমন পরীক্ষার খাতায় গোল্লা দিতে শিক্ষকরা সবসময় লাল রঙ ব্যবহার করেন। আবার খাতা পড়ে মুগ্ধ হয়ে যখন প্রশংসা করেন তখনও ‘ভালো’, ‘খুব ভালো’ এই বিশেষণগুলোও লেখা হয় লাল কালিতে। কিন্তু গবেষণা বলছে মানুষের মনের মধ্যে লাল এক ধরণের সতর্ক সংকেত হিসেবেই কাজ করে। পাশাপাশি যারা লাল রঙ পছন্দ করেন তাদের মন কে দৃঢ় এবং আবেদনময় বলেও আখ্যা দিচ্ছেন গবেষকরা। ২০০৯ সালে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার গবেষকরা সব ধরণের রঙের জন্য ভালোলাগার একটি মাত্রা খুঁজে বের করার চেষ্টা চালিয়েছিলেন। সেই গবেষণায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের ‘লাল’, ‘নীল’, অথবা ‘রঙহীন কম্পিউটার স্ক্রিনের সামনে বসিয়ে কয়েকটা পরীক্ষা করেন তারা। যে অংশগ্রহণকারীরা লাল রঙের স্ক্রিনে বসে কাজ করলেন তারা স্মৃতিপরীক্ষা, প্রুফ-রিডিং অর্থাৎ যেসব ক্ষেত্রে গভীর মনোযোগ প্রয়োজন সেই কাজগুলোতে বেশ ভালো করলেন। অন্যদিকে যেসব স্ক্রিনে নীল রঙ ছিল তারা সৃজনশীল কাজগুলো বেশ ভালো ভাবে করেছিলেন। গবেষণায় দেখা গেল, লাল বলতেই অবচেতন মনে ‘পরিহার কিংবা সতর্কতা’-এই ধরনের শব্দ এসে যায়। এর ফলে মানুষ আরো সতর্ক হয়ে ওঠে। অন্যদিকে নীল রঙের প্রভাবে তাদের মন সম্পূর্ণ বিপরীত আচরণ করে। এ থেকে গবেষকরা গবেষণার খাতায় মন্তব্য করেন, নীল রঙ স্বাধীন চিন্তায় অনুপ্রাণিত করে, যার ফলে সৃজনশীলতা আরো বৃদ্ধি পায়।নীল আসলে মানুষের মনের ভালোবাসাকে প্রকাশ করতেও সাহায্য করে। 
রঙের মাঝে লিঙ্গভেদ আছে?কোনো রঙ পুরুষ আবার কোনো রঙ নারী? বোকার মতো প্রশ্ন অনেকেই বলতে পারেন। কিন্তু রঙ পছন্দ করার ক্ষেত্রে লিঙ্গভেদ না থাকলেও এমন তফাৎ চোখে পড়েছে গবেষকদের। তারা বলছেন, নীল রঙ পছন্দ করেন শতকরা ৫৭ জন পুরুষ। পাশাপাশি নীল পছন্দ ৩৫ শতাংশ নারীর। এক সময় বিজ্ঞানীরা ভাবতে শুরু করেছিলেন যে মানুষের রঙ পছন্দের বিষয়টা আসলে আমাদের দেহের ডিএনএ‘র ওপর নির্ভরশীল। কিন্তু দুই মনোবিজ্ঞানী স্টিফেন. ই. প্লামার আর কারেন স্কোলস জানাচ্ছেন, ডিএনএ নয়, মানুষের মনের মধ্যে বিশেষ রঙের প্রতি দূর্বলতা গড়ে ওঠে সেই রঙের সঙ্গে বাস্তব পৃথিবীর ইতিবাচক কতগুলো বস্তুর সঙ্গে সে সম্পর্কিত তার ওপর। ২০১০ সালে তাদের এক গবেষণায় বের হয়ে এসেছে, নীল রঙের সঙ্গে ইতিবাচক বস্তু বা ধারণার সবচাইতে বেশী সম্পর্ক। যেমন উজ্জ্বল নীল আকাশ, টলটলে নীল পানি। এ ধরণের বস্তুগুলো মানুষের মনে সবসময়ই ভালো অনুভূতির জন্ম দেয়। তাই বোধ হয় পরিধেয়র ক্ষেত্রে নীল জিন্স গোটা পৃথিবী জুড়ে মানুষের কাছে প্রিয়। 
প্রখ্যাত শিল্পী পাবলো পিকাসোর কাছে বহুবার জানতে চাওয়া হয়েছিল তার প্রিয় রঙ কোনটি? পাল্টা প্রশ্ন করেছিলেন তিনি, কেউ কি জানে ক্যানভাসে একটি রঙের পরে আরেকটি রঙ এসে কেন দাঁড়িয়ে যায়? আসলে এর কোনো ব্যাখ্যা হয় না। পিকাসোর আঁকা ছবিকে নানা যুগে ভাগ করেছেন। সেই বিভাজন গড়ে উঠেছে রঙের ওপর ভিত্তি করে। ১৯০১ থেকে ১৯০৪ সালের মধ্যে আঁকা তার চিত্রকর্মকে বলা হয় ‘ব্লু পিরিয়ড’। আবার পরের দু বছরের চিত্রকর্মকে আখ্যায়িত করা হয়েছে ‘রোজ পিরিয়ড’। এই দুই সময়েই রঙের ব্যবহারে শিল্পীর প্রকাশ ছিলো একেবারেই ভিন্ন। আবার ১৯৩৭ সালে শিল্পী যখন তাঁর বিখ্যাত ‘গুয়েরনিকা’ আঁকলেন তার রঙ ছিলো প্রায় সবটাই কালো।
আবার আরেক পৃথিবী কাঁপানো শিল্পী ভ্যানগখ হলুদ রঙের প্রতি তার অনুরাগ প্রকাশ করে বলেছিলেন, ‘‘হলুদ আমার প্রিয় রঙ কারণ সে সে সূর্য্র আলোর প্রতীক’’।
আচ্ছা, একদিন সকালে ঘুম ভেঙ্গে যদি দেখা যায় গোলাপের রঙ কালো হয়ে গেছে, গাছের পাতা হয়েছে সাদা তখন আমাদের মনের অবস্থা কী হবে? গোলাপ হারাবে তার গভীর আবেদন। সবুজ পত্রালী আমাদের মনকে আর মুগ্ধ করবে না। কিন্তু তেমনটা তো আর ঘটে না। কারণ আমাদের চোখ আর মস্তিস্কই ঠিক করে নেয় সঠিক বস্তুর সঠিক রঙ। আসলে, বস্তুর পৃষ্ঠ বা তলের উপরে আলো পড়লে যদি বস্তুটি আলোর সবটুকু শোষণ করে কোন একটা নির্দিষ্ট রঙকে শোষণ করতে ব্যর্থ হয় তখন সে ওই রঙটিকে প্রতিফলিত করে দেয়। আর তখনই আমরা বস্তুটিকে সেই নির্দিষ্ট রঙের দেখি। বিজ্ঞান আমাদের দেখার পৃথিবী আর রঙ সম্পর্কে এমন কথাই বলে। আর ওই রঙই আমাদের মনের মধ্যে তৈরী করে নির্দিষ্ট চেতনা। প্রভাবিত করে আবেগকে।
মানুষের মনের ওপর রঙের প্রভাব এবং বিশেষ রঙের ওপর দূর্বলতাকে ব্যাখ্যা করে মানুষের চরিত্র সম্পর্কে জানার চেষ্টা করেছে বিজ্ঞান। মানুষের মনে নীল আর লাল রঙের প্রভাব গভীর। নীলকে বলা হচ্ছে ভালোবাসার রঙ। এই রঙ একজন মানুষকে স্পষ্ট চিন্তা করার শক্তি যোগায়। লাল রঙের সঙ্গে রয়েছে দৃঢ়তা আর মৌলিকত্বের যোগাযোগ। পাশাপাশি লালকে ভালোবাসার রঙও বলা হয়। কারণ এই রঙের গোলাপ হাজার বছর ধরে মানুষের মন জয় করে আছে।
বেগুনি রঙের সঙ্গে মনের চিন্তাশক্তির সম্পর্ক আছে। গবেষণা বলছে, এই রঙের প্রভাব মানুষের মনের চিন্তা করার ক্ষমতাকে বৃদ্ধি করে। তৈরী করে আধ্যাত্নিকতার বোধ। হলুদকে চিহ্নিত করা হয়েছে স্নায়ু উত্তেজক রঙ হিসেবে। এটি মনের আবেগ-অনুভূতিকে জাগিয়ে তোলে। বাড়িয়ে দেয় আত্নবিশ্বাস। কালো রঙ আবার আত্নবিশ্বাসীর সঙ্গী। এই রঙ যারা পছন্দ করেন তাদের মধ্যে শৃংখলার বোধ খুব শক্তিশালী হয়। 
সাদা রঙ যারা পছন্দ করেন তারা খোলা মনের মানুষ হয়ে থাকে। জীবনের সমস্ত ক্ষেত্রে তারা পরিচ্ছন্নতাকে ভালোবাসে। নিজেদের কাজটুকু করেন নিখুঁতভাবে।
কেউ বলেন, জন্মের রঙ শ্বেতশুভ্র, মৃত্যুর রঙ কালো। কিন্তু কারাগারে মৃত্যুদন্ডের অপেক্ষায় থাকা আসামীর শেষ আশ্রয় কনডেম সেলের দেয়ালের রঙও থাকে সাদা। কালো মৃত্যু নেমে আসার আগে সাদার স্বস্তি তা? এ প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেয়া সম্ভব নয়। তবে হয়তো রঙ এভাবেই মানুষের জীবনের সূচনা থেকে শুরু করে অন্তে জড়িয়ে থাকে। নানা পরিবেশে, নানা মুহূর্তে তার মনের গঠনের ওপর প্রভাব বিস্তার করে। জীবনানন্দ দাশ তাঁর কবিতায় লিখেছেন ‘যত দিন বেঁচে আছি আলেয়ার মতো আলো নিয়ে’। সেই আলোই তো এক অস্পষ্ট রঙ, মানুষের জীবনে রঙ কখনো আলেয়ার মতো আবার কখনো ব্রাশের চড়া টানে জড়িয়ে থাকে। মানব জীবনকে অর্থপূর্ণ করে।
ছবিঃ ইন্টারনেট



শেষ শীতের গল্প...
5 Feb 2026
1740 বার পড়া হয়েছে

মিসেস সেনের গল্প…
22 Jan 2026
1585 বার পড়া হয়েছে

প্রিয় সেই প্রতিবেশীরা…
15 Jan 2026
1800 বার পড়া হয়েছে

...
1 Jan 2026
2530 বার পড়া হয়েছে

সত্যজিতের ক্লিক আর পিকাসো
18 Dec 2025
1150 বার পড়া হয়েছে

কয়েক স্লিপ শীত
18 Dec 2025
1275 বার পড়া হয়েছে

রাগের আগুন
4 Dec 2025
1090 বার পড়া হয়েছে

ইতিহাস লেখকের দায়
20 Nov 2025
1460 বার পড়া হয়েছে

বাঙালির ছিদ্রান্বেষণ
13 Nov 2025
1355 বার পড়া হয়েছে

রোদে লেপ বলে, শীত…
6 Nov 2025
2545 বার পড়া হয়েছে

গোপন গল্প...
30 Oct 2025
2200 বার পড়া হয়েছে

কিছু মায়া রয়ে গেল…
16 Oct 2025
1860 বার পড়া হয়েছে

শীত চায়…
2 Oct 2025
1435 বার পড়া হয়েছে

লিখছি তোমাকে শরৎকাল...
26 Sept 2025
2900 বার পড়া হয়েছে

আমি ঝড়ের কাছে…
18 Sept 2025
4500 বার পড়া হয়েছে

ইঁদুর, ইঁদুর…
30 Jan 2025
8070 বার পড়া হয়েছে

হাঁটতে হাঁটতে…
23 Jan 2025
6465 বার পড়া হয়েছে

এই গিটারটা বন্দুক হয়ে যেতে পারে...
16 Jan 2025
6955 বার পড়া হয়েছে

পুরুষ নেই...
9 Jan 2025
6140 বার পড়া হয়েছে

শীতকাল ভালোবেসে…
2 Jan 2025
5300 বার পড়া হয়েছে

এত লোক জীবনের বলী…
19 Dec 2024
5040 বার পড়া হয়েছে

চিরদিন তোমার আকাশ তোমার বাতাস…
12 Dec 2024
3180 বার পড়া হয়েছে

জয়া’র জয়
5 Dec 2024
4200 বার পড়া হয়েছে

দু‘শ সেকেন্ডের সেই টেলিফোন কল
28 Nov 2024
4360 বার পড়া হয়েছে

কাফকার আঁকাজোঁকা
21 Nov 2024
3395 বার পড়া হয়েছে

স্বৈরাচার স্বৈরাচার…
14 Nov 2024
8355 বার পড়া হয়েছে

ডার্ক ট্যুরিজম
7 Nov 2024
8460 বার পড়া হয়েছে

ফেরা…
31 Oct 2024
3915 বার পড়া হয়েছে

অনুজ্জ্বল বিষের পাত্র
24 Oct 2024
3610 বার পড়া হয়েছে

ঋত্বিকের সুচিত্রা সেন
17 Oct 2024
2795 বার পড়া হয়েছে

হেমন্তের অরণ্যে পোস্টম্যান
10 Oct 2024
3920 বার পড়া হয়েছে

গোয়েন্দা কাহিনি এখন…
1 Oct 2024
3190 বার পড়া হয়েছে

ঝড়ের কেন্দ্র
19 Sept 2024
3040 বার পড়া হয়েছে

তখন হাসপাতালে…
11 Jul 2024
5205 বার পড়া হয়েছে

ছাতার মাথা ...
4 Jul 2024
6385 বার পড়া হয়েছে

আমি, তুমি ও ম্যাকবেথ…
27 Jun 2024
4505 বার পড়া হয়েছে

কফির কাপে ঝড়…
13 Jun 2024
3485 বার পড়া হয়েছে

চশমার কাচে সমুদ্র
6 Jun 2024
3160 বার পড়া হয়েছে

মেরিলিন মনরো আর রুবি রায়
30 May 2024
4020 বার পড়া হয়েছে

খুন জখমের গল্পে নারীরা...
9 May 2024
3565 বার পড়া হয়েছে

পথের মানুষ…
3 May 2024
3605 বার পড়া হয়েছে

দহন
25 Apr 2024
4295 বার পড়া হয়েছে

আয়না অনেক গল্প জানে…
10 Apr 2024
6040 বার পড়া হয়েছে

গোলাপের নিচে...
28 Mar 2024
5855 বার পড়া হয়েছে

মুখে তার...
21 Mar 2024
3065 বার পড়া হয়েছে

লেনিনের যতো ভালোবাসার চিঠি…
14 Mar 2024
4210 বার পড়া হয়েছে

আমাদের ছুটি ছুটি ছুটি...
29 Feb 2024
6280 বার পড়া হয়েছে

যদি নির্বাসন দাও
22 Feb 2024
3845 বার পড়া হয়েছে

শীত চলে গেছে পরশু...
8 Feb 2024
3995 বার পড়া হয়েছে

মনে পড়লো তোমাকে বইমেলা...
1 Feb 2024
4445 বার পড়া হয়েছে

নিজস্ব নির্জন বারান্দায়...
25 Jan 2024
3610 বার পড়া হয়েছে

ঋত্ত্বিক ঘটকের বউ…
11 Jan 2024
4185 বার পড়া হয়েছে

সুচিত্রা সেনের সানগ্লাস
4 Jan 2024
6145 বার পড়া হয়েছে

স্মৃতি পিপীলিকা…
28 Dec 2023
5275 বার পড়া হয়েছে

হাতে বোনা সোয়েটার আর…
21 Dec 2023
7285 বার পড়া হয়েছে

দেয়ালে উঠছে, দেয়াল ভাঙছে
13 Dec 2023
6280 বার পড়া হয়েছে

শীত এক মায়া
7 Dec 2023
6260 বার পড়া হয়েছে

উঁকি...
30 Nov 2023
4475 বার পড়া হয়েছে

দেশলাই জ্বালতেই…
23 Nov 2023
12195 বার পড়া হয়েছে

তোমার ও আঁখির তারায়...
9 Nov 2023
5930 বার পড়া হয়েছে

পাগল ...
26 Oct 2023
5810 বার পড়া হয়েছে

শীতের খোঁজে...
19 Oct 2023
6465 বার পড়া হয়েছে

বৃষ্টিতে থাকলো নির্জন সাইকেল...
5 Oct 2023
7135 বার পড়া হয়েছে

নারী ভয়ংকর
28 Sept 2023
10640 বার পড়া হয়েছে

তবুও সন্ধ্যা আসে…
14 Sept 2023
7730 বার পড়া হয়েছে

হিটলারের নেশা
7 Sept 2023
10735 বার পড়া হয়েছে

ক্লাপারবোর্ড
31 Aug 2023
13590 বার পড়া হয়েছে

মোনালিসার গোয়েন্দারা
23 Aug 2023
3765 বার পড়া হয়েছে
.png )
খেলা যখন…
15 Jun 2023
3650 বার পড়া হয়েছে

ইতি, চায়ের দোকান...
1 Jun 2023
9210 বার পড়া হয়েছে
(1).png )
লেখকদের ঘরবাড়ি
10 May 2023
3735 বার পড়া হয়েছে

মেয়েরা প্রেমের চিঠি লেখে না
20 Apr 2023
8565 বার পড়া হয়েছে

বৈশাখে আঞ্চলিক খাবার..
13 Apr 2023
3125 বার পড়া হয়েছে

স্ট্রিট ফাইটিং ইয়ার্স...
6 Mar 2023
3085 বার পড়া হয়েছে

হাওয়ায় লেগেছে শরতের গন্ধ।
4 Jan 2023
3475 বার পড়া হয়েছে

রাজনৈতিক ফুটবল
4 Jan 2023
4040 বার পড়া হয়েছে

হাসপাতাল থেকে…
23 Jun 2022
2860 বার পড়া হয়েছে

একলা মাদুর…
16 Jun 2022
2400 বার পড়া হয়েছে

পালাতে হয়েছিলো মোনালিসাকে
7 Jan 2021
3645 বার পড়া হয়েছে

হেমন্তের অরণ্যে পোস্টম্যান
29 Oct 2020
3810 বার পড়া হয়েছে

গডফাদার ৫২ বছরে
22 Oct 2020
3015 বার পড়া হয়েছে

দানব অথবা দানবীয়...
8 Oct 2020
2965 বার পড়া হয়েছে

দুই শীতের মাঝখানে
1 Oct 2020
3020 বার পড়া হয়েছে

আরেক বিভূতিভূষণ...
17 Sept 2020
2370 বার পড়া হয়েছে

আয়নায় একা উত্তম...
3 Sept 2020
2515 বার পড়া হয়েছে

দ্বিতীয় পথের পাঁচালী
27 Aug 2020
3365 বার পড়া হয়েছে

ভালো না-বাসার কাল
13 Aug 2020
2375 বার পড়া হয়েছে

যতদূর থাকো ফের দেখা হবে
5 Aug 2020
2540 বার পড়া হয়েছে

বিপজ্জনক মানিক
2 Jul 2020
2565 বার পড়া হয়েছে

নিখোঁজ হয়েছিলেন আগাথা ক্রিস্টিও
23 May 2020
2255 বার পড়া হয়েছে

আমাকে মনে পড়ে?
14 Apr 2020
2255 বার পড়া হয়েছে

আমি ইতালী থেকে লিখছি...
29 Mar 2020
2345 বার পড়া হয়েছে

পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন...
12 Mar 2020
3035 বার পড়া হয়েছে

মুখোমুখি বসিবার...
27 Feb 2020
2440 বার পড়া হয়েছে

শীতে ভালোবাসার পদ্ধতি
6 Feb 2020
5475 বার পড়া হয়েছে

হিব্রু ভাষায় কাফকার চিঠি
30 Jan 2020
2495 বার পড়া হয়েছে

ইভা ব্রাউনের অন্তরাল
23 Jan 2020
3175 বার পড়া হয়েছে

শীতের স্মৃতি
9 Jan 2020
2675 বার পড়া হয়েছে

কেক কুকিজের গন্ধে ...
24 Dec 2019
2770 বার পড়া হয়েছে

জুতার ভেতরে...
19 Dec 2019
2225 বার পড়া হয়েছে

খুন হয়েছিলেন আলবেয়ার কামু
12 Dec 2019
3325 বার পড়া হয়েছে

মানিক বন্দ্যোপাধ্যায়ের চাকরিবাকরি
5 Dec 2019
2425 বার পড়া হয়েছে

পৃথিবী বিখ্যাত পোস্টার যত
28 Nov 2019
3670 বার পড়া হয়েছে

পেঁয়াজের পিঁয়াজী
21 Nov 2019
2655 বার পড়া হয়েছে

সিনেমায় দু’চাকার ঝড়
14 Nov 2019
1975 বার পড়া হয়েছে

শেষদৃশ্যে জুলিয়াস ফুচিক
7 Nov 2019
3245 বার পড়া হয়েছে

অভিমানে কি দেশ ছাড়বেন সাকিব
31 Oct 2019
2245 বার পড়া হয়েছে

ফ্রাঙ্কেনস্টাইনের দানবেরা
17 Oct 2019
3975 বার পড়া হয়েছে

স্বপ্ন, দু:স্বপ্নের পুরুষ
10 Oct 2019
2130 বার পড়া হয়েছে

স্মৃতির রুমালে শিউলি...
3 Oct 2019
7640 বার পড়া হয়েছে

নির্ঘুম শহরে...
26 Sept 2019
2550 বার পড়া হয়েছে

ধূসর পাণ্ডলিপি
19 Sept 2019
2445 বার পড়া হয়েছে

এক্সপোজড...
12 Sept 2019
2545 বার পড়া হয়েছে

নারী ও শাড়ি ...
5 Sept 2019
3335 বার পড়া হয়েছে

পথের পাঁচালী’র ৬৪
29 Aug 2019
2540 বার পড়া হয়েছে

প্রেম আর যৌনতায় তারা
22 Aug 2019
2435 বার পড়া হয়েছে

যৌনতায়, বিদ্রোহে তাঁরা...
1 Aug 2019
2590 বার পড়া হয়েছে

খুনের সময়ে...
25 Jul 2019
2665 বার পড়া হয়েছে

পথ...
11 Jul 2019
2175 বার পড়া হয়েছে

যে কোন দলই ছিটকে পড়তে পারে
27 Jun 2019
2635 বার পড়া হয়েছে

বৃষ্টিকাল কবে আসবে নন্দিনী
20 Jun 2019
3355 বার পড়া হয়েছে

স্নানঘরের গান...
2 Jun 2019
2520 বার পড়া হয়েছে

আমার কোনো ভয় নেই তো...
23 May 2019
2435 বার পড়া হয়েছে

রেখার ফারজানা...
2 May 2019
2360 বার পড়া হয়েছে

হিংসায় উন্মত্ত পৃথিবী
25 Apr 2019
4685 বার পড়া হয়েছে

নীলকন্ঠ পাখির খোঁজে...
18 Apr 2019
2360 বার পড়া হয়েছে

আপুদের পথের ভাই ...
4 Apr 2019
2790 বার পড়া হয়েছে

আমাদের প্রাণের বাংলা
28 Mar 2019
2710 বার পড়া হয়েছে

ক্যানভাসে ঝরে পড়া অসুখ
21 Mar 2019
2205 বার পড়া হয়েছে

শেষদৃশ্যে লোরকা
14 Mar 2019
2620 বার পড়া হয়েছে

নেশার ঘোরে লেখক
7 Mar 2019
4370 বার পড়া হয়েছে

একটি বইয়ের গল্পের সঙ্গে...
1 Mar 2019
2800 বার পড়া হয়েছে

বই করেছি চুরি...
21 Feb 2019
5465 বার পড়া হয়েছে

সকালবেলার গুলজার
7 Feb 2019
2665 বার পড়া হয়েছে

বইমেলায় প্রেম...
31 Jan 2019
2160 বার পড়া হয়েছে

অ্যান্ড এ স্পাই...
24 Jan 2019
3000 বার পড়া হয়েছে

আপনার সন্তান কি নিরাপদ
10 Jan 2019
2060 বার পড়া হয়েছে

পুষ্পহীন যাত্রাশেষে মৃণাল সেন
3 Jan 2019
2395 বার পড়া হয়েছে

নিষিদ্ধ যতো বই আর সিনেমা
13 Dec 2018
4210 বার পড়া হয়েছে

অসুখী মানুষ
6 Dec 2018
2545 বার পড়া হয়েছে

দাম্পত্য সম্পর্কে #MeToo
29 Nov 2018
2895 বার পড়া হয়েছে

দুই নম্বরি...
22 Nov 2018
2825 বার পড়া হয়েছে

অশ্লীল গল্প
8 Nov 2018
10850 বার পড়া হয়েছে

ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে
1 Nov 2018
4650 বার পড়া হয়েছে

লাভ রানস ব্লাইন্ড
25 Oct 2018
2705 বার পড়া হয়েছে

শেষ দৃশ্যে মান্টো
18 Oct 2018
2800 বার পড়া হয়েছে

আমাদের সেই বারান্দায়...
11 Oct 2018
2315 বার পড়া হয়েছে

শীতকাল কবে আসবে সুপর্না?
4 Oct 2018
3275 বার পড়া হয়েছে

কোমায় আমাদের সিনেমা
20 Sept 2018
2335 বার পড়া হয়েছে

আজো বিভূতিভূষণ...
13 Sept 2018
2415 বার পড়া হয়েছে

ভীষণ অচেনা ও একা...
6 Sept 2018
2305 বার পড়া হয়েছে

গোপন কথা...
9 Aug 2018
2455 বার পড়া হয়েছে

খোলা চিঠি ও চুমু
26 Jul 2018
3425 বার পড়া হয়েছে

ফ্রিডা কাহলো এক সূর্যমুখী ফুল
19 Jul 2018
2350 বার পড়া হয়েছে

ঝিনুক নীরবে সহো...
5 Jul 2018
2570 বার পড়া হয়েছে

ফুটবল- রঙ্গ ভরা বঙ্গে
28 Jun 2018
2185 বার পড়া হয়েছে

জানালা কী জানালো...
11 Jun 2018
5060 বার পড়া হয়েছে

বিষয় বাসনা
19 Apr 2018
3340 বার পড়া হয়েছে

মনের রঙ...
15 Feb 2018
2495 বার পড়া হয়েছে

দাড়ি কান্ড...
18 Jan 2018
3775 বার পড়া হয়েছে
স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।
সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।
Email: Article: [email protected], Avertising: [email protected]
Phone: +8801818189677, +8801717256199